ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ১২:২৫ দুপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ মো. শাহেদ ও মো. মুন্না নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টার দিকে জেলা শহরের টাউন হল এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। আটক শাহেদ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার আলিম উদ্দিন বেপারী বাড়ির নুর ইসলামের ছেলে ও মুন্না নোয়াখালীর আন্ডারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তবে মুন্না চট্টগ্রাম থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, মুন্না ইয়াবা নিয়ে লক্ষ্মীপুর আসে শাহেদের কাছে বিক্রির উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।

Link copied!