ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ দুপুর

সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে কুয়াকাটায়। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকতা মোঃ কাউছার হামিদ। সভাপতিত্ব করেন এমএ মোতালেব শরীফ, সভাপতি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, পর্যটন শিল্প বিকাশে দক্ষ জনবল গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। এসময় বিশেষ অতিথি, সিকদার রিসোর্ট এন্ড ভিলার্স জিএম আনোয়ার উল আজিম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, সী কোডার নির্বাহী পরিচালক মিজানুর রহমান,কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির,মোঃআবু এমরান

এরিয়া ম্যানেজার ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া, ট্যুর অপারেটরস এসোসিয়েশন (টোয়াক)সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম,মহিপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান খান, শাহিন আলম এডমিন ম্যানেজার সিকদার রিসোর্ট এন্ড ভিলা। সঞ্চালনা করেন সাইদুর রহমান পরিচালক (রিও) অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, হোটেল ও মোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোর্সটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হোটেল ব্যবস্থাপনা, ই-টিকেটিং ও রিজার্ভেশন সংক্রান্ত আধুনিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন বলে আয়োজকরা জানান।

Link copied!