শিক্ষা মন্ত্রণালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে। এর আওতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা, ২০২৪ অনুযায়ী টিউশন ফি নেওয়া যাবে, তবে পুনঃভর্তি ফি বা অন্য কোনো নামে শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ।
নীতিমালায় আরও নির্দেশ রয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত খাত ও হারের ভিত্তিতে অর্থ আদায় করবে এবং তা নির্ধারিত ক্যাশবইয়ে সংরক্ষণ করতে হবে। আয়-ব্যয় ও হিসাব সংরক্ষণে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশিকা এবং শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।
এ নীতিমালার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন :