নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী, প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় ভাঙাচোরা রাস্তা মেরামত করে চলাচল উপযোগী করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির জুয়েল শিকদার। তার নিজস্ব উদ্যোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর টু নিজকাটা সড়কের দুই কিলোমিটার চলাচল অনুপযোগী পথ সচল করেছেন তিনি। এ কাজে তার পাশাপাশি স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করেছেন ঠিকাদার মো.হাসান মলল্লিক, শিক্ষক মোঃ আবুল বাশার বেপারী সোহেল হাওলাদার ও ইউনুসখান। সড়কটি মেরামত করায় স্থানীয় সলিমপুর, নবীপুর, নিচকাটা, টুঙ্গিবাড়িয়া, ফতেপুর, ও পাশবর্তী তালতলীতে উপজেলার যাতায়াতকারী পথচারীদের চলাচলের অসুবিধা অনেকাংশেই কমে আসবে।
জুয়েল শিকদার বলেন, আমরা সহ এই সড়কে চলা অটোভ্যান, মোটরসাইকেল, ট্রলি ড্রাইভার, ব্রিকফিল্ড মালিক, ও স্থানীয় বিভিন্ন মানুষের অর্থায়নে আমাদের তত্বাবধানে এ সড়কটি মেরামত করাহয়েছে। শিক্ষক আবুল বাসার বেপারী বলেন, আমরা দীর্ঘ বছর এই সড়কটি নিয়ে দূরাবস্থায় ছিলাম। এরপর আমরা নিজেরা উদ্যোগ গ্রহন করে কিছুটা হলে চলাচল উপযোগী করেছি। শুধু এটানয় আমরা একত্রিত হলে সমাজের ছোটখাঁট সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবো। তার দাবি সড়কের বাকি কাজটুকু সরকারি ভাবে যেন দ্রুত সংস্কার করাহয়।
ওই সড়কে মোটর সাইকেল চালক জীবন রায় বলেন, আমরা রাত বিরাতে এ রোডে মোটরসাইকেল চালাই। কিন্তু গত কয়েক বছর যাবত রাস্তাটি এত বেহাল অবস্থায় রয়েছে যাতে করে যাত্রীরা আমাদের গাড়িতে উঠতে চায় না। তারা হেঁটে যেতে চায়। তবে এবারে রাস্তাটি নিজস্ব উদ্যোগে মেরামত করার কারণে কিছুটা হলেও আমাদের কষ্ট এবং যাত্রী ভোগান্তি কমবে। অটো ভ্যানের নিয়মিত যাত্রী স্বপন মিস্ত্রি বলেন, রাস্তার অবস্থার কারনে গাড়িতে উঠতে মন চায়না। এখন যেটুকু হইছে তাতে ভলোই হইছে। কিছুটা হলেও স্বস্তি পাব। তবে সরকারের কাছে দাবি রাস্তাটি যেন দ্রুত সংস্কারকরে পুরোপুরি চলাচল উপযোগী করাহয়।
সড়কটিতে মাটির কাজ মিলিয়ে মোট ৮ জন শ্রমিক ভিন্ন ভিন্ন সিপটে মোট ৪ দিন কাজ করে সড়কটি চলাচল উপযোগী তৈরি করেছে। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে আরও ৫ জন লোক অনবরত সময় দিয়েছেন।

আপনার মতামত লিখুন :