মো, সাইদুল ইসলাম: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. বদরুজ্জামান বনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে না। কাস্টমস ও বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম এবং কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি, কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম শুরু হবে। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।

আপনার মতামত লিখুন :