বেনাপোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি, ক্রীড়া একাডেমির নতুন কমিটির পরিচিতি সভা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ দুপুর

কুয়াকাটা নিউজ

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও নবগঠিত বেনাপোল ক্রীড়া একাডেমির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) বেনাপোল চাত্রের বিলে আয়োজিত এ সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় মো. ইমদাদুল হক ইমদাদকে সভাপতি এবং মো. আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক করে বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটির পরিচয় তুলে ধরা হয়।

 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আইয়ুব হোসেন নবী, মোস্তাফিজুর রহমান বাবু, মো. নজরুল ইসলাম, মো. জনি হায়দার, মো. মফিজুর রহমান মফিজ ও মো. নাজমুল হাসান (শান্তি), সিনিয়র যুগ্ম সম্পাদক মো. গোলাম মোস্তফা। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইউনুছ আলী, মো. মিজানুর রহমান, মো. মফিজুর রহমান (মফি) ও মো. শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সজীব মল্লিক, অর্থ সম্পাদক মো. ইয়াছিন আলী, সহ-অর্থ সম্পাদক নুরুল ইসলাম হিরণ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম আসাদ, সহ-দপ্তর সম্পাদক মো. সোহেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান সনি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মহসিন আলম, ক্রীড়া সম্পাদক মো. সাইদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক কুতুব উদ্দিন আশা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মফিজুর রহমান পিন্টু, নারী ও শিশুবিষয়ক সম্পাদক আঃ ওয়ালিউল্লাহ, আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক জিয়াউল হক বকুল, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন, মোঃ ইজাজুর রহমান এজাজ, মোঃ আশরাফুজ্জামান মির্জা, জসিম উদ্দীন, আব্দুল হান্নান, এনামুল হক, সাদ্দাম হোসেন, মোঃ তুহিন হোসেন, মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন, মাহফুজুল হক সোহাগ, মোঃ জহুরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ সাজেদুর রহমান সাজু, মোঃ মাহাবুর রহমান, মোঃ লিটন মাহমুদ, মোঃ জয়নাল আবেদীন লালটু, শাওন হোসেন, সুমন হোসেন, মনির হোসেন, মনিরুজ্জামান ও আব্দুল কাদের।

 

সভায় নবগঠিত কমিটির সদস্যরা বেনাপোলের তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন খেলোয়াড় তৈরি এবং নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানটির আয়োজন করে বেনাপোল ক্রীড়া একাডেমি, বেনাপোল, যশোর।

 

Link copied!