পর্যটন কার্নিভাল:

কুয়াকাটায় উদযাপিত হয়েছে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ বিকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে পর্যটন কেন্দ্র  কুয়াকাটায় উদযাপিত হচ্ছে দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার বিকাল সাড়ে চারটায় লেম্বুর বন সৈকতে এসব উৎসব অনুষ্ঠিত হয়। এসময় রং রংয়ের ঘুড়িতে বর্নিল হয়ে ওঠে সৈকতের আকাশ। এছাড়া একই স্থানে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
রং-তুলির আঁচড়ে সাদা ক্যানভাসে শিশুরা ফুটিয়ে তোলে বিভিন্ন পর্যটন স্পট ও ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন দর্শনীয় স্থানের নান্দনিক চিত্র। তাদের সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সহ প্রশাসনের উচ্চা পর্যাযের কর্মকর্তারা।
 
এর আগে সকালে বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্নিভাল অনুষ্ঠানের শুরু হয়। রাতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহনে সৈকতে কনসার্ট এবং সকালে বীচ ম্যারাথন ও পিঠা উৎসবসহ নানা আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। তবে এ উৎসব ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় মাঠে তৎপর রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Link copied!