মো. সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় ষষ্ঠ দিনের গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি নির্বাচিত হলে বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করাকে নিজের দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তার পথচলার প্রধান শক্তি। তিনি বলেন, “আমি মানুষের নেতা হতে চাই না, মানুষের সেবক হয়ে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখের সঙ্গে পাশে থেকে বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ক্ষমতা বা পদ নয়, মানুষের ভালোবাসা ও সেবা করাই আমার মূল লক্ষ্য। বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করার সুযোগ পেলে আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকব।”
গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং জনগণের পাশে থেকে সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ষষ্ঠ দিনের এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছোট আঁচড়ার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, যুবনেতা রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :