জাতীয় ঐক্যের লক্ষে আজ প্রধানমন্ত্রীর সাথে এনসিপির বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর

দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই সংলাপ।

দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসবেন। নাহিদ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

Link copied!