মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে প্রাইম পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বেলা ১টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর ২টা