ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় বাজার মনিটরিং করলেন সংসদ সদস্য আমির হামজা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫১ দুপুর

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে কুষ্টিয়া পৌর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা। ​সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার তিনি কুষ্টিয়া পৌর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
 
এ সময় তিনি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
 
সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। নেতারা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!