ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জামায়াত সুযোগ পেলে আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৫২ বিকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত হন সোহান। নুর বলেন, ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ জেগেছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন। 

তিনি বলেন, জামায়াত ইসলাম থেকে ইসলাম শব্দ বাদ দিতে হবে এবং জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে। জামায়াত ইসলাম লেবাস লাগিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। জামায়াতের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা আমির হামজা ও গাজী নজরুল তারই বড় উদাহরণ।

 

Link copied!