ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শার্শা সীমান্ত থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ দুপুর

ছবি-কুয়াকাটা নিউজ

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: 

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাড়ে ৭কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ এক রিপন হোসেন (৪১) নামে একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন হোসেন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রিপনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। স্বর্নের মুল্যে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। সীমান্ত এলাকায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রিপন হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Link copied!