ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ছোট আঁচড়ায় সাত দিনের গণসংযোগ, মানুষের কথা শুনলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর

ছবি-কুয়াকাটা নিউজ

মো. সাইদুল ইসলাম:
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় টানা সপ্তম দিনের গণসংযোগ শেষ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি ছোট আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগের শেষ দিনে ইমদাদুল হক ইমদাদ বলেন, “ছোট আঁচড়া ওয়ার্ডের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখব। মানুষের এই ভালোবাসা আমার জন্য বড় অনুপ্রেরণা। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির মূল দায়িত্ব জনগণের সেবা করা। পৌর এলাকার উন্নয়নকে আরও পরিকল্পিত ও জনকল্যাণমুখী করতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সুযোগ পেলে মানুষের মৌলিক চাহিদা পূরণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করার কথাও জানান।

টানা সাত দিনের গণসংযোগে ছোট আঁচড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ইমদাদুল হক ইমদাদ। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে আরও দায়িত্বশীল করেছে। ছোট আঁচড়ার মানুষের এই ভালোবাসা আমার পথচলার শক্তি হয়ে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছোট আঁচড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Link copied!