ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশম দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ দুপুর

কলাপাড়া পটুয়াখালী প্রতিদিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে সিপিপি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মো আব্বাস আলী, যুব-উন্নয়ন কর্মকর্তা মো.জুলহাস উল আযাদ, এনজিও প্রতিনিধি মো. মনিরুল ইসলাম প্রমূখ। পরে ফায়ার সার্ভিস কর্মীদের এক অগ্নিনির্বাপক সচেতনতা মূলক মহরা অনুষ্ঠিত হয়।

Link copied!