কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ মো.রাসেল (৩২) নামের এক যুবককে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয় এলাকার সকলের সতর্ক হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মহিপুর থানার ওসি মো.শামীম হাওলাদার জানান,রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :